সন্ধান করুন

লোড হচ্ছে...

Wednesday, June 30, 2010

আপনার মোবাইল ফোনের ক্যামেয়ায় তোলা ছবিকে উপস্থাপন করুন আরো কিছুটা সুন্দর করে

প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ফটোগ্রাফির ‘ফ’-ও বুঝি না। তারপরেও ফটোগ্রাফি করি….তবে কম্প্যাক্ট বা ডিএসএলআর দিয়ে না….মামুলি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে।তাই মোবাইলে তোলা ওই সব অখাদ্যের ছবিকে কিছুটা খাদ্যে পরিণত করতে টুকটাক সফটওয়্যারের সাহায্য আমাকে নিতে হয়। আর সে রকমই একটা কাজের সফটওয়্যার নিয়ে আজ হাজির হলাম…..

Sunday, June 27, 2010

পিসি রাখুন অবাঞ্ছিত ফাইল মুক্ত

কম্পিউটারে কাজ করার সময় সিস্টেমে অনেক ধরনের ফাইল জমা হয়, যার অধিকাংশই কোন কাজে আসে না। আর এ ধরনের ফাইল আমাদের কম্পিউটারের গতিকে অনেক স্লো করে দেয়। তাই পিসি’র পারফরমেন্স ঠিক রাখতে চাইলে আমাদের নিয়মিয় এ ধরনের ফাইল পরিষ্কার করতে হয়। কিন্তু ম্যানুয়্যালি এ কাজটি করা কিছুটা বিরক্তিকর। তাই অনেক সময় এ কাজের জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি।

Monday, April 05, 2010

উইন্ডোজ এক্সপির সিডি কি হারিয়েছেন ? নো টেনশন....


অনেক সময় আমরা উইন্ডোজ এক্সপির সিডি কী হারিয়ে ফেলি,সিডি কী না থাকায় আমরা আর ঐ সিডিটি ব্যবহার করতে পারি না।তারপর দেখা যায় বন্ধুর কাছ থেকে বা আবার নতুন সিডি কিনি ব্যবহার করি যা কিনা অনেক ঝামেলার কাজ। যা হোক কাজের কথায় আসি আসলে সিডি কী টি কিন্তু আমাদের নাকের ডগায় থাকে যা আমরা অনেকে জানি না।নিম্নলিখিত সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আমরা উইন্ডোজ এক্সপির সিডি কী খুঁজে পেতে পারি।

যাচাই করে নিন.....আপনার প্রিয় নকিয়া ফোন-সেটটি কি আসল নকিয়া.....???

বর্তমানে বাংলাদেশের মোবাইলের বিশাল বাজার দখল করে আছে নকিয়া। আর এদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো বলে সাবারই নকিয়ার প্রতি আলাদা টান থাকে। কিন্তু বাজারে যে সকল নকিয়া ফোন সেট পাওয়া যায় তার সবগুলোই যে ভালো মানের তা কিন্তু নয়। এখানেও ভালো-মন্দের ব্যপার আছে। তাই চলুন, জানার চেষ্টা করি আপনার ব্যবহৃত নকিয়া ফোনসেটটি আসলেই ভালো মানের কিনা..

Tuesday, March 30, 2010

আপনার উইন্ডোজকে দিন আরো বাড়তি নিরাপত্তা

আমরা আমাদের ব্যক্তিগত কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে সাধারণত পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু উইন্ডোজের এই ইউজার পাসওয়ার্ড সহজেই বদলে দেয়া যায়। আবার বায়োসে পাসওয়ার্ড দিয়েও শেষ রক্ষা হয় না, সেটা ভাঙারও উপায় আছে। কিন্তু কম্পিউটারে যদি এমন কোন পাসওয়ার্ড সেট করা যেত, যা কোন ভাবেই পরিবর্তন করা যাবে না। তাহতে ব্যপারটা কেমন হত? হ্যাঁ। উইন্ডোজর চালু হবার পরে লগইন স্ক্রিন আসার আগেই একটি পাসওয়ার্ড সেট করা যায়। এটাকে স্টার্টাআপ পাসওয়ার্ড বলে।

Friday, March 26, 2010

ফ্ল্যাশ মেমোরির বিকল্প হিসেবে মেমোরির ভূবনে আসতে যাচ্ছে যত বিপ্লব

বেশিদিন আগের কথা না, আপনি যদি বলতেন, আপনার সম্পূর্ণ মিউজিক কালেকশন দু আঙুলের মধ্যে ধরে রাখা যায় এমন একটা ডিভাইসের মধ্যে আটকানো যাবে তাহলে আপনাকে নিয়ে হয়তো পরিহাস করতো সবাই। একই ঘটনা যদি আপনি বলতেন, আপনার কম্পিউটারের সমস্ত ফাইলকে একটা চাবির রিং আকৃতির একটি মেমোরির মধ্যে ভরে রাখা যাবে, অথবা পকেট সাইজের একটা ক্যামেরার মধ্যে সংরক্ষণ করা যাবে হাজার হাজার হাই রেজুলেশনের ছবি।তাহলেও হয়তো আপনি উপহাসের পাত্র হতেন। অথচ মাঝখানে খুব বেশি সময় অতিবাহিত হয় নি, এখন এসব কথা বললে আপনাকে নিয়ে কেউ ঠাট্টা মশকরা করবে বলে মনে হয় না।

Monday, March 22, 2010

ম্যানুয়ালি মোবাইলে কনফিগার করুন বাংলালিংকের ওয়েব সেটিংস



আজ সেটের সিস্টেম রিস্টোর করে বেশ বিপদেই পড়েছিলাম। মোবাইলের ওয়েব সেটিংস চলে গিয়েছিল। কিন্তু কি করে মোবাইলে ওয়েব সেটিংস কনফিগার করতে হয় সেটা আমার জানা ছিল না। তাই বাধ্য হয়ে ফোন দেই আমার ক্লোজ ফ্রেন্ড শাহীনকে। ও ব্যাটাই শেষ পর্যন্ত আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলো......
আমার মত এই ঝামেলাতে হয়তো আপনারাও অনেক সময় পড়েন। তাই সকলের সুবিধার জন্যই এই ট্রিকসটি সবার সাথে শেয়ার করলাম.....আশা করি কাযে আসবে...
খুব সহজে কাজটি করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

Sunday, March 21, 2010

আপনার মোবাইল ফোনের ক্যামেরায় তোলা ছবিকে করে তুলুন আরো আকর্ষণীয়


ফটোগ্রাফির শখ মনে হয় আমাদের সবারই কম বেশী আছে। কিন্তু শখ থাকলেই তো হবে না, সাথে সাধ্যও থাকতে হবে। ফটোগ্রাফি করতে হলে আর কিছু না হোক…. অন্তত একটা ক্যামেরার তো প্রয়োজন। কিন্তু আমার মত যাদের নিজের ক্যামেরা নেই তারা কি করবে ? চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে ? না। হাত গুটিয়ে বসে থাকার কোন মানে হয় না। তাই বিকল্প হিসেবে বেছে নিলাম মোবাইল ফোনের ক্যামেরাকে।
মোবাইল ক্যামেরাতে আহামরি কোন ছবি ওঠে না সত্য। কিন্তু একেবারে যাচ্ছেতাই ওঠে তা কিন্তু নয়। অবশ্য এখানে ছবির কোয়ালিটি অনেকাংশে নির্ভর করে নিজের দক্ষতার উপর। তাই আপনি চাইলে আপনার ছবিকে অনেক ভাল একটা রূপ দিতে পারেন।

Wednesday, March 17, 2010

কোথায় আছে বিশ্বের সেরা সব সুপারকম্পিউটার ?

টেকনোলজি সম্পর্কে নূন্যতম ধারণা আছে আর সুপারকম্পিউটার নামটা শোনে নি এমন মানুষ খুব কমই আছে। ক্ষমতা ও ব্যবহারের দিক থেকে সাধারণ ডেক্সটপ ও ল্যাপটপের সাথে এর ব্যবধান আকাশ-পাতালের চাইতেও বেশি। আচ্ছা একটা প্রশ্ন কি মাথায় কখনো ঘুরপাক খায়….. কোথায় আছে এই সুপারকম্পিউটার গুলো….??
আসুন, এবার সেটাই জানার চেষ্টা করি…..